চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলার ৪ উপজেলায় দুই কোটি ৫০ লাখ টাকা নির্বাচনী ব্যয় বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। সদর ও আলমডাঙ্গায় আজ সোমবার ভোটগ্রহণ। গত ১৫ মার্চ দামুড়হুদায় ও ২৩ মার্চ জীবননগর উপজেলায় নির্বাচন স¤পন্ন হয়।

সূত্র জানিয়েছে, নির্বাচন উপলক্ষে জেলার ৪ উপজেলায় ভোটকেন্দ্র বেস্টনি, বুথ তৈরি, প্রিসাইডিং কর্মকর্তাদের পরিবহন ও কন্ট্রোল রুমের ব্যয় বাবদ ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। বরাদ্দকৃত এই টাকার মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪১ লাখ ১৭ হাজার টাকা, আলমডাঙ্গায় ৪৯ লাখ ৪৮ হাজার টাকা, দামুড়হুদায় ৩৯ লাখ ৩৬ হাজার টাকা ও জীবননগরে ২৪ লাখ ৮৮ হাজার টাকা। নির্বাচনী কর্মকর্তাদের ট্রেনিং ও ষ্টেশনারী মালামালের জন্য চার উপজেলায় ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।
এছাড়া, নিরাপত্তার কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চার উপজেলায় প্রায় ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।




