কুষ্টিয়া প্রতিনিধি : দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহীনি (বিএসএফ)’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার জামালপুর সীমান্তে ১৫৩/৪এস পিলারে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৭ সদস্য বিশিষ্ট জামালপুর বি জি বি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক এবং ভারতের পক্ষে নের্তৃত্ব দেন ৯ সদস্য বিশিষ্ট নদীয়া জেলাধীন হুগল বাড়ি থানার মেঘনা বিএস এফ ক্যাম্পের ইনর্চাজ এস আই অখিলবাবু ।
এই পতাকা বৈঠকে চোরাচালান, অবৈধ অনু প্রবেশ, ফসল কর্তন, অহেতুক বিষ্ফোরক দ্রব্যের ব্যবহার রোধ কল্পে উভয় রাষ্টের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ায় হ্যান্ডবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় ৪দিনব্যাপী পুরুষ এবং মহিলা “মেয়র কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৪” সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাই মহিলা বিভাগে মনামী বিল্ডার্সকে ৫-৮ গোলে এবং পুরুষ বিভাগে ফয়সাল টাওয়ারকে ১৯-২১ গোলে মনামী বিল্ডার্স পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা। এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু, কাউন্সিলর আনিছ কোরাইশী, খান এ. করিম অকুল, মেয়র কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার আহবায়ক ও কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর সাইফ-উল-হক মুরাদ, বাংলাদেশ জাতীয় দলের হ্যান্ডবল খেলোয়ার সনম, কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সচিব কামল উদ্দিন, সহকারী প্রকৌশলী ওয়াহিদুর রহমান, মেয়র কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার সদস্য সচিব আমান উলাহ, অংশগ্রহণকারী দলের সংগঠকবৃন্দ, খেলোয়ারবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা বলেন, মেয়র কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় গড়ে উঠবে এবং তারাই একদিন জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে অবদান রেখে কুষ্টিয়া সহ দেশের মুখ উজ্জ্বল করবে। তিনি বলেন, খেলোয়াড়রা দেশের সম্পদ। খেলোয়াড়রাই পারে দেশকে অতি সহজে বিশ্বের কাছে পরিচিত করাতে। সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ার আলী বলেন, আপনাদের সকলের সহযোগিতায় ৪দিনব্যাপী পুরুষ এবং মহিলা “মেয়র কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৪” সুন্দরভাবে সম্পন্ন করেছি। আপনাদের সহযোগিতা পেলে আগামীতে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করবো। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।




