ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালের আবর্তে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী তালগাছ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩১, ২০১৪ ১২:৩১ অপরাহ্ণ

SAMSUNG CAMERA PICTURESতাপস কুমার, আত্রাই (নওগাঁ) : গ্রাম-বাংলার ঐতিহ্যগুলোর মধ্যে তাল গাছের ঐতিহ্য অন্যতম। গল্প, ছড়া, কবিতা ও উপন্যাসের বহু জায়গা দখল করে আছে তালগাছ। ঐতিহ্যবাহী সেই তালগাছ ক্রমেই গ্রাম-বাংলা থেকে হারিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রজাতির গাছ রক্ষায় নানা পদক্ষেপ নেয়া হলেও গ্রাম-বাংলার ঐতিহ্যের বাহক নানা উপকারী এই তালগাছ রক্ষায় তেমন পদক্ষেপ না থাকায় ক্রমেই এটি বিলীন হতে চলেছে।
এক সময় আত্রাইসহ নওগাঁ জেলার বিভিন্ন প্রত্যন্ত পল্লীর আনাচে-কানাচে এবং সড়ক এবং মহাসড়কের পাশে সারি সারি তালগাছ শোভা পেতে দেখা গেছে। কিন্তু সেই দৃশ্য আর চোখে পড়ে না তেমন। এখন হঠাৎ কোন গ্রামের ঝোপ ও জঙ্গলের পাশে দু-একটি তালগাছ চোখে পড়ে। যে দু-একটি তালগাছ এখন চোখে পড়ে সেসব আবার কারো লাগানো নয়, এমনিতেই এসব তালগাছ ঝোপ-জঙ্গলে বেড়ে উঠেছে। কেউ তাল খেয়ে বীচি ফেলে রেখে গেছে সেই বীচি থেকেই মুলত হয়ে উঠেছে এসব তালগাছ। অতীতে অপরিচিত মানুষদের বাড়ীর নিশানা ঠিক করতে অধিকাংশ ক্ষেত্রে তালগাছের চারা নেয়া হত। ওমুকের বাড়ী কোথায়, জমি কোথায়, পুকুর কোথায়, মসজিদ কোথায়, মন্দির কোথায়, মাঠ কোথায়, মাদ্রাসা কোথায়, স্কুল কোথায় এসব ক্ষেত্রে বলা হত উঁচু ওই তালগাছটার পাশে। এমনকি সরকারী-বেসরকারী কাজে নানান দিক নির্দেশনার ক্ষেত্রেও তালগাছের সহায়তা নেয়া হত। তালের পিঠা, তালের আঁটি ও তালের রস সব মানুষের নিকট খুব মজাদার খাবার। বিশেষ করে তালের পিঠা দিয়েই অতীতে মেয়ের বাড়ি, বেয়াই বাড়ি, শ্বশুর বাড়ী সহ নানান আতœীয়তার বন্ধন রচিত হত। অতীত সময় গুলোতে তালপিঠা ছাড়া গ্রাম-গঞ্জে আতœীয়তা কল্পনাই করা যেত না। এছাড়াও তালগাছের পাতায় তৈরী করা হত নানা ডিজাইনের হাতপাখা। কিন্তু গ্রাম থেকে ক্রমেই তালগাছ হারিয়ে যাওয়ায় গ্রামীণ পরিবারগুলোতে নেই সেই তালপিঠার আতœীয়তা, নেই জামাই আদর আর কন্যা বরণ। তালগাছের এসব ঐতিহ্যগত দিক ছাড়াও এই গাছের গুল দিয়ে কাঁচা ও পাকা ঘরের তালার (ছাদ) তীর করা হয়ে থাকে। ঘরের তালায় (ছাদ) বাঁশের তীরের চেয়ে তালগাছের তীর অনেক মজবুত ও দীর্ঘস্থায়ী হয়।
গ্রামের মানুষরা জানান, তালগাছের এসব উপকার ও ঐতিহ্যগত দিক ছাড়াও গ্রাম-বাংলার সব শ্রেণী-পেশার মানুষের বহুমুখী কাজে লাগে তালগাছ। কিন্তু অযথা, অবহেলা ও গুরুত্বের অভাবে তালগাছ এখন হারিয়ে যাচ্ছে। এখনও অবশিষ্ট থাকা তালগাছগুলো এক শ্রেণীর কাঠ ব্যবসায়ী কেটে উজাড় করে চলেছেন। যে হারে কাটা হচ্ছে সেই হারে অথবা তার কম পরিমাণ তালগাছ রোপন করা হচ্ছে না বলে গ্রামের বাসিন্দারা জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!