রামু ও উখিয়ার পোল্ট্রি খামারীদের নিয়ে খামার ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২১৫
রামু ও উখিয়ার পোল্ট্রি খামারীদের নিয়ে খামার ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রামু (কক্সবাজার) সংবাদদাতা : রামু ও উখিয়ার তিন শতাধিক খামারীদের নিয়ে পোল্ট্রি খামার ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) লিংকরোডস্থ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে প্রভিটা গ্রুপের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রভিটা গ্রুপের উপ মহাব্যবস্থাপক ডা. আশরাফ উজ্জামান ও বিশেষ অতিথি কক্সবাজারের আর এম ডা. মোহাম্মদ সোলাইমান পোল্ট্রি খামার ব্যবস্থাপনা, ভ্যাকসিনেসন, ব্রডিং ব্যবস্থাপনা, রোগ বালাই, বায়োসিকিউরিসি, লেয়ার মুরগী পালন বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়। মেসার্স তছলিমা পোল্ট্রি এর সত্ত¡াধিকারী সৈয়দ হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, প্রভিটা গ্রæপের চট্টগ্রাম অঞ্চলের ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) মো. আবুল কালাম আজাদ, ডেপুটি ম্যানেজার মো. রাশেদ মনসুর, ডিস্ট্রিভিশন ম্যানেজার মো. ইসমাইল হোসেন, চকরিয়ার সিনিয়র সেলস অফিসার জাহাঙ্গীর আলম, লোহাগড়ার মেসার্স সায়মন পোল্ট্রির সত্ত¡াধিকারী হাবিবুর রহমান প্রমূখ। প্রভিটা গ্রুপের এ আয়োজনে সেমিনারে মো. কামাল পোল্ট্রি, বিছমিল্লাহ পোল্ট্রি, আল মদিনা পোল্ট্রি, আল মারাহ পোল্ট্রি, নূরজাহান পোল্ট্রি, সততা পোল্ট্রি কলঘরসহ বিভিন্ন ডিলার এবং তিন শতাধিক খামারীদের মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইসলামপুরে ট্রেনে কাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক এক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads