মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল দুপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশিদ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর প্র¯ত্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশিদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সরকারী পরিপত্র মোতাবেক পালনের উপর বিস্তারিত আলোচনা সাপেক্ষে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সভায় আগামী ১৭ মার্চ জাতীয় শিশুদিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালনের উপর বিস্তারিত আলোচনা সাপেক্ষে কর্মসুচী গ্রহন করা হয়।




