ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভান্ডারিয়ায় ৪টি ইট ভাটাসহ ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৪:৪১ অপরাহ্ণ

Bhandaria news Picture -12-03-14(2)ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : ভান্ডারিয়ায় বিএনপিনেতা আলমগীর হোসেন সহ ৪টি ইট ভাটাসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ১ লাখ ১১ হাজার ৭শ টাকা জরিমান আদায় করেছে। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুর রশিদ নেতৃত্বে ভ্রাম্যমনা আদালত বসিয়ে এসব জরিমান আদায় করা হয়। প্রথমে বিএনপিনেতা আলমগীরহোসেন এর এম এ এস ব্রিকস অভিযান চালানো হয়। আদালতের নির্দেশে ফায়ার সার্ভিস দল ওই ভাটায় পানি ছিটিয়ে কাচা ইট বিনস্ট করে আলমগীরহোসেন এর পাজাটি গুড়িয়ে দেয়। এছাড়া ওই পাজায় মজুদকৃত পোড়া ইট ও জ্বালানী কাঠ জব্দ করা হয়। পরে পোড়া ইট ও কাঠ ৭০ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয়। ইটের পাজা মালিকককে ৭ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও আদালত উপজেলার পৈকখালীর মোঃ লিটন তালুকদার এর মেসার্স ষ্টার ব্রিকস,পাঁজার বিরুদ্ধে ৫হাজারা টাকা জরিমানা এবং ২০০ মন জ্বালানী কাঠ ও ১৫ হাজার কাঁচা-পাঁকা ইট জব্দ করে তাৎক্ষণিকভাবে জনগণের সম্মুখে প্রকাশ্যে নিলাম ডাকে সর্বোচ্চ ২৫ হাজার টাকায় বিক্রি করে। পৈকখালীর মোঃ মিঠু তালুকদার,মেসার্স এম পি বি এফ ব্রিকস পাঁজায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়, মধ্য ভান্ডারিয়ার মোঃ সিদ্দিক মিয়ার মেসার্স এম এ এস ব্রিকস পাঁজার কার্যক্রম বন্ধ রাখার জন্য তাৎক্ষণিকভাবে নোটিশ প্রদান করা হয় । মোট চারটি ইটভাটার মালিকগণকে মোট ১ লক্ষ ১১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সকলকে কার্যক্রম বন্ধ রাখার জন্য তাৎক্ষণিকভাবে নোটিশ প্রদান করে আদালত। পরে আদালত মোঃ চাঁন মিয়াকে (আমানত ষ্টোর)-৩ হাজার টাকা, মোঃ মনির হোসেনকে (মেসার্স মনির ষ্টোর)-২ হাজার টাকা; মোঃ সাব্বির খানকে (খান ষ্টোর)-১ হাজার টাকা; মোঃ মাহাবুবকে (মাওলা ষ্টোর)-১হাজার টাকা; মোঃ লিটনকে (মোল­া পোল্ট্রি ফার্ম)-১ হাজার টাকা; মোঃ জাহাঙ্গীর হোসেনকে (জিসান ষ্টোর)-১ হাজার টাকা; মিলন চাপরাশি (মিলন ষ্টোর)-১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে ইটের পাজা মালিক বিএনপি নেতা আলমগীর হোসেন দাবি করেন, ক্ষমতাসিনদের প্রতিহিংসার শিকার তিনি উদ্দেশ্য মূলক ভাবে তার ইটের পাজায় অভিযান চালানো হয়।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর (বরিশাল)এর পরিচালক সুকুমার বিশ্বাস বলেন,ওই ইট পাজা মালিক অনুমোদন বিহীনভাবে ইটের পাজা স্থাপন করে জ্বালানী কাঠ দিয়ে অবৈধভাবে ইট পুড়ছিলেন। অভিযোগ পেয়ে তা বন্ধ করতে সেখানে অভিযান চালানো হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!