কুলাউড়ায় তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা : গ্রেফতার এক

খবর টি পড়েছেন : ১৯৪
কুলাউড়ায় তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা : গ্রেফতার এক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা ইউনিয়নে তৃতীয় শ্রেনীর এক ছাত্রী (৮) কে ধর্ষনের চেষ্টাকারী মনির আলী (৪২) নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার রাত সাড়ে ৮টায় ভাটেরা ইউনিয়নের সিংহনাথ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মনির ভাটেরা ইউনিয়নের সিংহনাথ গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার ভাটেরা ইউনিয়নের মনির আলী বুধবার সকালে নিজ বাড়িতে সিংহনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষনের অপচেষ্টা চালিয়েছিলো। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ধর্ষন চেষ্টাকারীর বিরুদ্ধে শিশুটির পারিবারিক সদস্যরা কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে কুলাউড়া থানার উপপরিদর্শক(এসআই) ওয়াসিমের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাত সাড়ে ৮টায় ধর্ষনের চেষ্টাকারী মনির মিয়াকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন বৃহস্পতিবার আটক মনিরকে মৌলভীবাজার আদালতে প্রেরন করা হবে ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুলাউড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও মহান স্বাধীনতা… পরবর্তী সংবাদ মেহেরপুরে আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেকে

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads