ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাঠালিয়ায় বিএনপির ১৩৭ জন নেতাকর্মী আ’লীগে যোগদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ২:২৫ অপরাহ্ণ
কাঠালিয়ায় বিএনপির ১৩৭ জন নেতাকর্মী আ’লীগে যোগদান

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ঘোষের হাট চান মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকালে কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক সিকদারের কাপ পিরিচ প্রতিকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতা মোঃ গোলাম কিবরিয়া সিকদার,আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান,মোঃ জিয়া ইসলাম মিরবহর,মোঃ সহিদ গোলদার,শিক্ষক মোঃ বেলায়েত হোসেন ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হোসেন নান্টু মিয়া মোঃ জাফর মিয়া প্রমূখ। সভা শেষে আমুয়া জোরখালী ও ঘোষের হাটের বিএনপি,ছাত্রদল ও যুবদলের মোঃ মনির হোসেন,মোঃ হানিফ হাওলাদার ও মোঃ কামরুল আকনের নেতৃত্বে ১৩৭ জন নেতাকর্মি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে মোঃ গোলাম কিবরিয়া সিকদারের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

রাজাপুরে বিএনপির প্রার্থীর মতবিনিময় সভা

Shamol Bangla Ads

ঝালকাঠির রাজাপুরে উপজেলা নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদল সভাপতি আলহাজ্ব নাসিম উদ্দিন আকন ভোটারদের মন জয়ের জন্য গনসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করছেন। তিনি উপজলোর ৬ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ দিনরাত দোয়াত কলম প্রতিকের প্রচারনা চালিয়ে মাঠঘাট চষে বেড়াচ্ছেন। গতকাল বুধবার বিকেলে তিনি সাতুরিয়া ইউনিয়নের ঈদগাহ বাজার ও ফরাজি বাড়িতে উঠান বৈঠক করেছেন। এ সময় বিএনপির উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া সুমন (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন্নাহার পুতুলও (ফুটবল) উপস্থিত ছিলেন। উঠান বৈঠক দুটিতে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আক্কেল আলী ও মাও আঃ খালেক। বক্তব্য রাখেন আলহাজ্ব মাও. নুরুজ্জামান, আলহাজ্ব এসাহাক, মজিবুর রহমান, জাকির হোসেন, নিজাম রহমান প্রমুখ। এছাড়াও আনোয়ার পাশা নিপু, মেহেদি হাসান জসিম, মোস্তফা সিকদার, লিংকন সিকদার ও হিরন তালুকদারসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!