মেহেরপুর প্রতিনিধি : ‘অচেনা হৃদয়’ নামের একটি সিনেমার শুটিং হচ্ছে মেহেরপুরে। চিত্রনায়ক ইমন ও নায়িকা প্রসুন আজাদসহ ওই সিনেমার ৫২ সদস্যের একটি দল এখন মেহেরপুরের মুজিবনগরে অবস্থান করছেন। সোমবার মুজিবনগর আম্র্রকানন ও মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে গান ও ছবির কিছু দৃশ্য ধারণ করা হয়।

ওই সিনেমার পরিচালক এস.আই খান মিঠুন জানিয়েছেন, মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলার আট কবর, মেহেরপুর জেলার নীল কুঠি ও বারাদির দীঘলকান্দিতে ছবিটির কিছু কিছু দুশ্য ধারণ ধারণ করা হবে। ‘অচেনা হৃদয়’ সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে রয়েছেন বেলাল খান ও পিন্টু ঘোষ। ঐতিহাসিক মুজিবনগরসহ মেহেরপুর জেলার কয়েকটি স্থান ইতিহাসের সাক্ষি এবং দৃষ্টিনন্দন। তাই এই স্থানগুলো শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানান পরিচালক। এদিকে গতকালের শুটিং দেখতে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমায় মুজিবনগর কমপ্লেক্সে।




