
শ্যামলবাংলা ডেস্ক : ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী গেরিলাদের অতর্কিত হামলায় অন্তত: ২০ জন পুলিশ সদস্য মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রাজ্যের সুকমা জেলার তংপালা এলাকায় মঙ্গলবার ওই হামলা চালিয়েছে মাওবাদী গেরিলারা। তাদের গুলিতে পুলিশের আরও অন্তত: ২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে বিবিসি হিন্দিকে জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মুকেশ গুপ্ত। তবে ওই ঘটনার সময় মাওবাদী গেরিলাদের কোনো সদস্য হতাহত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়, একটি সড়ক নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা দিতে যাওয়ার পথে ওই হামলার শিকার হন পুলিশ সদস্যরা।
উলেখ্য, মাওবাদী গেরিলাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছত্তিশগড় রাজ্য। মাওবাদীদের দাবি, দরিদ্রদের অধিকার আদায়ে সংগ্রাম করছে তারা।





