চারঘাটে জনতার মুখোমুখি নির্বাচনী প্রার্থীরা

খবর টি পড়েছেন : ২২০
চারঘাটে  জনতার মুখোমুখি নির্বাচনী প্রার্থীরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

11ps1চারঘাট  (রাজশাহী) প্রতিনিধি :  চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গলবার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও চারঘাট প্রেসক্লাব আয়োজিত ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের জনতার মুখোমুখি সুজন চারঘাট শাখার সভাপতি ডা. রফিকুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সুজনের জেলা সহসম্পাদক ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এস এম মোজাম্মেল হক, চারঘাট শাখার সমন্বয়কারী আশরাফ আলী, সদস্য মোঃ আকরাম হোসেন প্রমুখ।  জনতার মুখোমুখি অনুষ্ঠানটি এ সময় চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ জন চেয়ারম্যান প্রার্থী  আ’লীগ সমর্থিত ফকরুল ইসলাম (আনারস), ভাইস চেয়ারম্যান ৪ জনের মধ্যে বিএরপি সমর্থিত জামায়াত নেতা নাজমুল হক (তালা), বিএনপির বিদ্রোহী প্রার্থী জহুরুল ইসলাম জীবন (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন প্রার্থীর মধ্যে আ’লীগ সমর্থিত তাজমিরা খাতুন (কলস), আ’লীগ বিদ্রোহী জমেলা বেগম (প্রজাপতি) উপস্থিত থেকে জনতার মুখোমুখি বিভিন্ন প্রশ্নের উত্তর ও উন্নয়নের প্রতিশ্র“তির আশ্বাস দেন। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সমন্বয়কারী সুব্রত পাল এবং সার্বিক সহযোগিতায় চারঘাট প্রেসক্লাব এর সদস্যবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সৃষ্টিধর্মী প্রতিভায় ভাস্বর এক যোদ্ধা -মোহাম্মদ জুবায়ের রহমান পরবর্তী সংবাদ রামগঞ্জে অস্ত্র,গুলি ও একটি প্রাইভেটকারসহ ২ যুবক গ্রেফতার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads