ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী নারী মেলা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০১৪ ৫:২২ অপরাহ্ণ

কুষ্nari melaটিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, সমৃদ্ধ দেশ গড়তে নারী পুরুষের সমতা প্রয়োজন। সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্ব দিতে হবে। কারণ একজন নারী আমাদের মা, বোন, স্ত্রী ও কণ্যা। তাই তাদেরকে খাটো করে দেখার সুযোগ নেই।
তিনি গতকাল রাতে কুষ্টিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক নারী দিবস ও মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, আপনার মেয়েকে যেভাবে দেখেন ঠিক তেমনিভাবে আপনার ছেলের বউকে দেখবেন এবং মায়ের সাথে যেমন ভালো ব্যবহার করেন তেমনিভাবে শাাশুড়ির সাথে ভালো ব্যাবহার করবেন তাহলে সংসারে অশান্তির সৃষ্টি হবে না। নারীরা ভালো থাকলে সমাজে পুরুষেরা ভালো থাকে আর তাই নারী জাগরন যেন আরো জাগরিত হয় সেজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, ও কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন। এরপর মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী ও শিশূ একাডেমীর শিল্পীরা  সঙ্গীত পরিবেশন করে।
মেলায় পুলিশ নারী কল্যাণ সমিতি, সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা সমবায় কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা, ব্র্যাক, ফেয়ার, সেতু, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, খান ফাউন্ডেশন, ওয়ান স্টপ ক্রাইসিস সেল, আলোর দিশা মহিলা সংস্থা, কুষ্টিয়া হস্ত শিল্প, ভোরের আলো মহিলা সংস্থা, ও বিত্তহীন মহিলা সংস্থাসহ প্রায় ২০টি প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

কুষ্টিয়া পৌরসভায় নগর খাদ্য উৎপাদন দিবস উদ্যাপন

Shamol Bangla Ads

 নগর দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিহীনতার কারণে দৈহিক বৃদ্ধি,  মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, নানা রোগব্যধিতে আক্রান্ত হয় এবং অনেকে মৃত্যু বরণ করে। কাজেই শহরের জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাপ্ত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যাদের বসতভিটায় ফাঁকা চাষের জায়গা নেই তারা ইচ্ছা করলে সহজেই টব অথবা অন্য পাত্রে চাষ করতে পারেন। সে জন্য দরকার নিজের ইচ্ছা। তিনি আরও বলেন, যে ব্যক্তি পরিশ্রমী সে অবশ্যই একদিন সফলতা পাবে । আর যে ফাঁকি দেবে সে একদিন ফাঁকিতে পরবে। আমরা আপনাদের যে গাছ ও বীজ দিচ্ছি তার সঠিকভাবে পরিচর্যা করবেন।  এর দ্বারা পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করে বাড়তি উৎপাদন  আপনি বিক্রী করে আপনার পরিবারের আয় বৃদ্ধি করতে পারবেন। গতকাল সোমবার কুষ্টিয়া পৌরসভার বাস্তবায়নাধীন ডিএফআইডি এর অর্থায়নে, ইউএনডিপি সহায়তায় দিনব্যাপী নগর খাদ্য উৎপাদন দিবস-২০১৪ পালন উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার আলহাজ্ব মজিবর রহমান মিলনায়তনে আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ার আলী এসব কথা বলেন।  কুষ্টিয়া পৌরসভার বাস্তবায়নাধীন নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের টাউন ম্যানেজার আনিসুর রহমান  এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু, পৌরসভার কাউন্সিলর আক্তার হোসেন, আনিছ কোরাইশী, সাইফ-উল-হক মুরাদ, খান এ করিম অকুল, কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও সচিব কামাল উদ্দিন। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিডিসির নেতৃবৃন্দ, সদস্য ও পৌরসভার  এবং প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভার পূর্বে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল­াস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৌরসভায় শেষ হয়। ব্যানার, ফেসটুন, প্লেকার্ড, ক্যাপ সহ বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ র‌্যালীতে অংশগ্রহন করেন। আলোচনা সভার পরে মেয়র আনোয়ার আলী হত-দরিদ্র পরিবাদের মাঝে আম, পেয়ারা, বাউকুল গাছের চারা এবং মিষ্টি কুমগা, কলামীর শাক ও ঢাটা শাকের বীজ বিতরণ করেন। এর পরে অতিথিবৃন্দ পৌর চত্বরে নগর খাদ্য উৎপাদন মেলা পরিদর্শন করেন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র‌্যালী ও কৃষি মেলায় নারীদের অংশগ্রহন ছিল লক্ষনীয়। বিভিন্ন সিডিসির সদস্যবৃন্দ, জ্যোতি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন  ও আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প নগর খাদ্য উৎপাদন মেলার ষ্টোলে নিজেদের উৎপাদিত সাক-সবজি এবং ফলমুল প্রদর্শিত করেন। আলোচনা সভা পরিচালনায় করেন কুষ্টিয়া পৌরসভার ভারপ্রাপ্ত স্যানেটারী ইন্সপেক্টর দেবাশীষ বাগচী। আলোচনা সভার প্রথমে জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দৌলতপুরে আ’লীগ ও বিএনপিতে একাধিক প্রার্থী

কুষ্টিয়ার দৌলতপুরে আ’লীগ ও বিএনপিতে একাধিক প্রার্থী

 কুষ্টিয়ার দৌলতপুরে আগামী ২৩ মার্চের অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বচনের মাঠ ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে। এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির দুজন কওে প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। এছাড়া জাসদ (ইনু) ও জাতীয় পার্টির (এরশাদ) একজন করে প্রার্থী রয়েছেন। এদিকে বড় দুটি দলের একাধিক প্রার্থী থাকায় তাদের কর্মী সমর্থকরা অনেকটা দ্বিধা-দ্ব›েদ্ব পড়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ গত ১৮ ফেব্র“য়ারি দলীয় সভা আহবান করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হক রেজুকে প্রার্থী ঘোষনা করেন। নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। দৌলতপুর সদর ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান রেজওয়ানুল হক রেজুকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পেয়ে আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থকরা জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে হয়ে উঠেছে।
দৌলতপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী সমর্থিত উপজেলা আওয়ামী লীগ একাংশের (হানিফ পন্থী) যুগ্ম আহবায়ক ও আড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আল মামুন উপজেলা নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে লড়ছেন। তিনি বলেন, আমি বহু আগ থেকেই গণসংযোগ করে ভাল সাড়া পেয়েছি। নেতা-কর্মীরা আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চায়, তাই এখন আর পিছু হটার সুযোগ নেই।
অন্যদিকে উপজেলা বিএনপিরও দুই অংশের দুজন প্রার্থী এখানে ভোটযুদ্ধে নেমেছেন। এদের মধ্যে উপজেলা বিএনপির ( বাচ্চু মোল­া গ্র“প) সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল দোয়াত কলম প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী বলে জানিয়েছেন। উপজেলা বিএনপি অপর অংশের সভাপতি আলহাজ আলতাফ হোসেন গ্র“পের প্রার্থী হিসাবে সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নুরুজ্জামান হাবলু মোল­া আনারস প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট প্রর্থনা করছেন। নির্বাচিত হলে তিনি দৌলতপুর থেকে পারিবারিক রাজনীতি, লুটপাটতন্ত্র ও ভাগবাটেয়ারার রাজনীতি বন্ধ করবেন বলে জানান। বিএনপির একাধিক প্রার্থীর বিষয়ে দু-গ্র“পের নেতা রেজা আহমেদ বাচ্চু মোল­া ও আলতাফ হোসেন পরস্পরকে দোষারোপ করেছেন।
এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) একক প্রার্থী উপজেলা জাসদের যুগ্ম আহবায়ক শরিফুল কবির স্বপন কাপ পিরিচ, জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী কোরবান আলীর ভাতিজা উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আলী আকবর টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন
এস এম জামাল, কুষ্টিয়া থেকে।

Shamol Bangla Ads

 

Need Ads
error: কপি হবে না!