ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে ফেরদৌসী-আধার প্যানেল জয়ী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৭, ২০১৪ ৭:২৫ অপরাহ্ণ

Ferdousi-Adharস্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে সমন্বয় পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ টি পদে এবং বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদের প্রার্থীরা ২ টি পদে জয়লাভ করেছে।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোছাদ্দেক ফেরদৌসী ( আ’লীগ) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আধার (আ’লীগ)। এছাড়া সহ-সভাপতি পদে এডভোকেট হরিদাস সাহা (আ’লীগ), সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মমতাজউদ্দিন মুন্না (আ’লীগ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মোঃ ইসমাঈল হোসেন (আ’লীগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট নুর উদ্দিন (আ’লীগ), অডিটর পদে এডভোকেট ইউসূফ আলী (বিএনপি) এবং সদস্য পদে এডভোকেট মোঃ শাহীদ উল­াহ শাহী (আ’লীগ), এডভোকেট মঞ্জুরুল হাসান শাহীন (আ’লীগ), এডভোকেট রওশন কবীর আলমগীর (আ’লীগ) ও শামছুল আলম (বিএনপি)।
সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির ২ নং ভবন মিলনায়তনে ওই ভোটগ্রহণ চলে। মোট ১শ ৬৭ ভোটারের মধ্যে ১শ ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় ফলাফল ঘোষণা করেন।

Need Ads
error: কপি হবে না!