এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুরে ময়মনসিংহ পলী বিদ্যুত সমিতি-১, গোপালপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণের লক্ষ্যে গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট তানজিনা ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় ভ্রাম্যমান টিম পৌরশহরের কোনাবাড়ি বাজার, পালপাড়া, সমেশপুর এলাকায় অভিযান পরিচালিত করে। ৬টি গ্রাহক হতে ৩লাখ ২৪হাজার ৬৮৭টাকা বয়েকা বিদ্যুৎ বিল আদায় ও ৩০হাজার ৩১৩টাকা বকেয়া বিদ্যুৎ বিল থাকার কারণে ৩টি সংযোগ বিচ্ছিন্ন করেন। সমশেপুর এলাকায় শহিদুজ্জামান কিছলু নামের এক অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারির সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

এসময় ময়মনসিংহ পলী বিদ্যুৎ সমিতি-১, গোপালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন মিঞা, ইসি মো. আব্দুল মতিন, গোপালপুর থানার এসআই দেওয়ান ইব্রাহিম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ মো. আমিনুল হক লিটন, ওয়াজকরনী এসময় ভ্রাম্যমান আদালতের সঙ্গে ছিলেন বলে জানা যায়।
বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের সমেশপুর এলাকার অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারির শহিদুজ্জামান কিছলুর বিরুদ্ধে বিদ্যুৎ আইনে একটি মামলা করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে ডিজিএম দেলোয়ার হোসেন নিশ্চিত করেন করেন।




