ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচন : বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমান আদালতে ৩ জনের সাজা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০১৪ ৮:৩৮ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন : বালিয়াডাঙ্গীতে  ভ্রাম্যমান আদালতে ৩ জনের সাজা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাও) প্রতিনিধি :  ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভোট কেন্দ্রে আচরণ বিধি লংঘনের দায়ে ১ জনকে দেড় বছর এবং ২ জনকে ১ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবায়ের এই রায় দেন। দুপুরে উপজেলার বড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯ দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে আওয়ামীলীগের কর্মী আনছারুল (৩০) নামে এক যুবককে দেড় বছর বিনাশ্রম কারাদন্ড দেন। অপরদিকে, সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচন আচরণ বিধি লংঘনের দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোমিনুল ইসলাম ছাত্রলীগের কর্মী ইউসুফ আলী (৩২) ও নবাব আলী (২০) কে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন।

বালিয়াডাঙ্গীতে ৩ বিজিবি সদস্য আহত : আটক-২

Shamol Bangla Ads

উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সংরক্ষিত এলাকায় থেকে এলাকাবাসিকে আইন শৃংখলাবাহিনীর সদস্যরা সরাতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ বিজিবি সদস্য আহত হয়। পরে ২ জনকে আটক করে পুলিশ।
বিজিবি ও আনসার সদস্যরা জানায়, গতকাল সকাল সাড়ে ১১টায় ভোট কেন্দ্র থেকে এলাকাবাসিকে সড়াতে গিয়ে কোন কিছু বুঝে উঠার আগেই আইনশৃংখলা বাহিনী উপর তারা হামলা চালায়। এ ঘটনায় ৩ বিজিবি সদস্য আহত হয়। এ ঘটনায় পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রায় ২ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকায় অতিরিক্ত আইনশৃংখা বাহিনী মোতায়েন করা হয়।

বালিয়াডাঙ্গীতে  বিএনপির নেতার দোকানে হামলা চালিয়ে মালামাল লুট ও আহত করেছে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বৃহস্পতিবার উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গত বুধবার রাত ৮টায় ক্ষমতাশীন দলের সমর্থীত কয়েকজ চিহ্নিত কর্মীরা বিএনপির নেতা ও ঔষধ ব্যবসায়ী আলমগীর হোসেন (৪৫) দোকানে হামলা চালালে এতে সে গুরুতর আহত হয়।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গীতে ক্ষমতাশীনদলের সমর্থীত কয়েকজ কর্মীরা গত বুধবার রাত ৮টায় বালিয়াডাঙ্গী উপজেলা শহরের পাইলট স্কুল রোডের ঔষধ ব্যবসায়ী ও  বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতির মো. আলমগীর হোসেনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের ফ্লিমি ষ্ট্রাইলে হামলা চালিয়ে বেশকিছু মালামাল লুট করে তার উপর হামলা চালায় এতে  আলমগীর হোসেন গুরুতর আহত হয়।

Need Ads
error: কপি হবে না!