ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দোগনা বাজারে আওয়ামীলীগের দলীয় উপজেলা চেয়ারম্যান প্রাথী বর্তমান উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ ফারুক সিকদারের পক্ষে বৃহস্পতিবার বিকালে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া সিকদার প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য বলেন কাঠালিয়া উপজেলায় উন্নয়নের জন্য অসমপ্ত কাজ সমপ্ত করতে চাই। এ সময় বক্তব্য রাখেন,ঝালকাঠি জেলার শৌলজালিয়া ইউনিয়নের শ্রেষ্ঠ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মাহমুদ হোসেন রিপন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ নুরুল আলম মিলন,বাবু অমূল্য রঞ্জন বেপারী,মনিরুজ্জামান মনির জেনিব সিকদার,সৈয়দ সুলতান আহম্মেদ প্রমূখ।




