ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অর্ধশতাধিক উপজেলায় কারচুপি হয়েছে : বিএনপি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৭, ২০১৪ ৯:৩৩ অপরাহ্ণ

ruhul-kabir-rizbi__42630শ্যামলবাংলা ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনের ফল অনুকূলে নেওয়ার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি

Shamol Bangla Ads

বলেন, প্রায় অর্ধশতাধিক উপজেলায় ভোটে কারচুপি হয়েছে। কেন্দ্র দখল ও জাল ভোটের মহোৎসব চলছে। বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।
রিজভী বলেন, নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়েছে এবং তাদের সঙ্গে বসার কথা বার বার বলা হয়েছে তারপরও নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো সাড়া দেয়নি।
আওয়ামী লীগ সরকার ফলাফল অনুকূলে নেয়ার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি উপর মহল থেকে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিরব এবং নির্লিপ্ত থাকতে বলা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!