ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজার বার নির্বাচনে রমা সভাপতি, জুনেল সম্পাদক

খবর টি পড়েছেন : ২২৪
মৌলভীবাজার বার নির্বাচনে রমা সভাপতি, জুনেল সম্পাদক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রমাপদ দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সাইয়্যেদ মঈনউদ্দিন জুনেল নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনব্যাপী মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন কারী অ্যাডভোকেট মীর্জা সিরাজউদ্দিন বেগ ও সহকারী হিসেবে অ্যাডভোকেট আব্দুল মুমিত চৌধুরী মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে ২৮১ ভোটের মধ্যে ২৬১ ভোট কাষ্টিং হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ১৫২ ভোট পেয়ে অ্যাডভোকেট রমাপদ দাশগুপ্ত পুনঃনির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট তজম্মুল হোসেন পেয়েছেন ১০৭ ভোট। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আমিরুল ইসলাম পঙ্খী ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী অ্যাডভোকেট ফুল মিয়া পেয়েছেন ১০৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সাইয়্যেদ মঈনউদ্দিন জুনেল ও অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান সমানসংখ্যক ১২৮ ভোট পান। পরে অ্যাডভোকেট সাইয়্যেদ মঈনউদ্দিন জুনেল লটারিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট দীপ্তেন্দু দাশগুপ্ত কাজল ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জাবেদ পেয়েছেন ১২৬ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট অনিরুদ্ধ চক্রবর্তী ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম পেয়েছেন ৮২ ভোট।
সদস্য পদে অ্যাডভোকেট মাহবুব আলম শামীম ২০০ভোট, অ্যাডভোকেট তাজুল ইসলাম ১৯১ ভোট, অ্যাডভোকেট অঞ্জন কুমার সূত্রধর ১৭৩ ভোট, অ্যাডভোকেট বাসুদেব ভট্টাচার্য্য ১৫১ ভোট ও অ্যাডভোকেট হাফিজ আব্দুল আলীম ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিঠাপুকুরে নির্বাচনী জের : উপজেলা আ’লীগ সভাপতিকে ধাওয়া পরবর্তী সংবাদ ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ ভাগে বিভক্ত আ’লীগ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads