নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : তৃতীয় দফা ঘোষিত তফসীল অনুযায়ী প্রচা-প্রচারণায় এখন সরব হয়ে উঠেছে রাজশাহী চারঘাট উপজেল। মঙ্গলবার চারঘাট উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রচারণা মুরু করেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা। আগামী ১৫ই মার্চ চারঘাট উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে চারঘাট উপজেলার ৬টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা প্রতীক পেয়ে প্রচারণায় জমে উঠেছে উপজেলার নির্বাচনী হাওয়া। হাট বাজারে, চায়ের দোকানে, সেলুনসহ বিভিন্ন জায়গায় চলছে নির্বাচনকে কেন্দ্র করে নানা রকমের গুঞ্জন। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের সৎ, দুর্নীতিমুক্ত থেকে এলাকার উন্নয়ন ও অসহায় মানুষদের সহযোগিতার আশ্বাস দিয়ে সকলের নিকট দোয়া কামনা করছেন। চারঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আ’লীগ সমর্থিত একক প্রার্থী ফকরুল ইসলাম (প্রতীক আনারস), বিএনপি সমর্থিত একক প্রার্থী আবু সাইদ চাঁদ (প্রতীক মোটরসাইকে), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী ইকবাল হোসেন (প্রতীক কাপ-পিরিচ)। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জামায়াত সমর্থিত নাজমুল হক (প্রতীক তালা), বিএনপি সমর্থিত জহুরুল ইসলাম জীবন (প্রতীক টিউবওয়েল), কামরুল ইসলাম বকুল (প্রতীক টিয়াপাখি), আ’লীগ সমর্থিত মোস্তাক আহমেদ মিঠুন (প্রতীক চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আ’লীগ সমর্থিত জমেলা বেগম (প্রতীক প্রজাপতি), তাজমিরা খাতুন (প্রতীক কলস), বিএনপি সমর্থিত তহমিনা খাতুন (প্রতীক ফুটবল)।




