ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীর চরাঞ্চলে ৪৭টি বাড়িঘর ভাংচুর অগ্নিসংযোগের প্রতিবাদে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৬, ২০১৪ ১০:০৪ অপরাহ্ণ
নরসিংদীর চরাঞ্চলে ৪৭টি বাড়িঘর ভাংচুর অগ্নিসংযোগের প্রতিবাদে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুবাদনগর গ্রামের বিএনপি নেতার বাড়িসহ ৪৭বাড়ি ঘরে আওয়ামী সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গতকাল সকাল ১১টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি আলহাজ্ব মনজুর এলাহী, সদর থানা বিএনপির সভাপতি সমীর ভূইয়া, শহর বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, দপ্তর সম্পাদক আামরুল হক বাচ্চু, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, আলোকবালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আইয়ূব আলী, জয়নাল সরকার, সমীরসহ জেলা ও আলোকবালী ইউনিয়ন বিএনপি এক অঙ্গ সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে অবিলম্বে আওয়ামী সস্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানায়।

Need Ads
error: কপি হবে না!