ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপুরে ৬ জন সাজাপ্রাপ্ত ফেরারী আসামী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৬, ২০১৪ ১:৪৭ অপরাহ্ণ

Thana Picএস.এম রফিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম খানের বিশেষ পুলিশী অভিযানে সোমবার গভীর রাতে উপজেলার গাঁওকান্দিয়া ও কুল­গড়া ইউনিয়নের আটলা,জাগীরপাড়া, কাকরাকান্দা, মাইজপাড়া ও জগৎকুড়া গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ জন সাজাপ্রাপ্ত ও ফেরারী আসামীদের গ্রেফ্তার করতে সক্ষম হয় পুলিশ।

Shamol Bangla Ads

দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, আটলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে জিলফত আলী, একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে লিটন মিয়া,কাকরাকান্দা গ্রামের মিয়ার বাপের ছেলে শাহ্জাহান, জাগীরপাড়া গ্রামের আব্দুস শহীদের ছেলে আমিনুল ইসলাম, মাইজপাড়া গ্রামের আমছর আলীর ছেলে আনোয়ার হোসেন ও জগৎকুড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে জমির উদ্দিন। ৬ জন বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত ও ফেরারী আসামী। এদেরকে মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!