কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি : উপজেলা নির্বাচনের তফসীল ঘোষনার পর গাজীপুর জেলার কালীগঞ্জে বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন পলাশ, বিএনপি নেতা ফজলুল হক নয়ন, মাসুদ রানা, জামায়াত নেতা মোখলেছুর রহমান মাসুম, ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন স্বপন, বিএনপি নেতা কাজী মাহবুব হাসান সুবজ, জামায়াত নেতা খাইরুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের শর্মিলী দাস মিলি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো.কামরুল আহ্সান তালুকদারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনারের তফসীল অনুযায়ী কালীগঞ্জ উপজেলা নির্বাচনের আগামী ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১২ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




