হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাচনে মঙ্গলবার প্রার্থীরা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়ে তাদের পক্ষে ব্যাপক শোডাউন করেছে কর্মী সমর্থকরা। চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা বিএনপির আহবায়ক ও দলের একক প্রার্থী মোঃ জহিরুল ইসলাম মবিন(দোয়াত-কলম),উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আযুব আলী (আনারস), সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক (কাপ-পিরিছ), সিপিবিরমোঃ সোরহাব উদ্দিন মড়ল(মোটর সাইকেল)। ভাইস চেয়ারম্যান (পুরুষ)প্রার্থীরা হলেন- বিএনপির অধ্যাপক নরুল আমিন পারভেজ(উড়োজাহাজ),আওয়ামীলীগের মোস্তাফিজুর রহমান মোবারিছ (তালা-চাবি), আশরাফ হোসেন কবির (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিএনপির শারমিন স্বপন (প্রজাপতি), রোকেয়া বেগম (কলসি) ও আওয়ামী লীগের সেলিনা সারোয়ার(হাঁস)।প্রার্থীরা জয়ের মালা ছিনিয়ে আনতে মাঠ-ঘাট চষে বেড়ানোর পাশাপাশি দিচ্ছেন নানা উন্নায়নের প্রতিশ্রæতি।




