নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাপাহারে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। তবে ৩টি পদে লড়াই হবে দ্বিমুখী। নির্বাচনের দিন ঘনিয়ে আশার সাথে সাথে প্রার্থীদের উপজেলার সর্বত্র ব্যাপক মাইকিং, পোষ্টারিং, গণ-সংযোগ, সাধারন মানুষের সাথে কুশল বিনিময়, সালাম আদান-প্রদান ও বিভিন্ন শ্রেনী পেশার জনগনের দোরগোড়ায় উপস্থিত হয়ে তাদের পক্ষে জনমত গঠনের আহবান জানাতে দেখা গেছে। লিফলেট আর পোস্টারে ছেয়ে গেছে পুরো উপজেলা। প্রার্থীগন নির্বাচিত হলে আগামী দিনে উপজেলায় ব্যাপক উন্নয়নের আশ্ব্াস দিয়ে কৌশলে ভোট ও এলাকাবাসীর দোয়া প্রার্থণা করছেন। সাপাহার উপজেলার ৬ টি ইউনিয়নে ৪০ টি কেন্দ্রে ভোট গ্রহন হবে। বর্তমানে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা হলো ১ লক্ষ ৩ হাজার ৯ শত ৯৬ জন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা মাঠে ভোট যুদ্ধে জোরালো প্রতিদন্দিতা চালিয়ে আসছেন তারা হলেন বিএনপি সমর্থিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুন নূর (মোটর সাইকেল), আওয়ামীলীগ সমর্থিত উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী (আনারস), জাতীয় পার্টি সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী প্রিন্সিপাল (ঘোড়া), জামায়াতে ইসলামীর সমর্থিত মাওঃ আব্দুল বাকী (কাপ পিরিচ)। অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত উপজেলা যুবদল সভাপতি শফিকুল ইসলাম (তালা), আওয়ামীলীগ সমর্থিত গোয়ালা ইউপির সাবেক চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার (উড়োজাহাজ), ও স্ব-তন্ত্র¿¿ প্রার্থী হিসেবে বিএনপি নেতা মাহফুজুল হক বাবু চৌধুরী (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত সাবেক ছাত্রদল সভাপতি আক্কাস আলীর সহোধর্মীনী মোরশেদা পারভীন (হাঁস), আ’লীগ সমর্থিত নার্গিস সরকার (কলস), স্ব-তন্ত্র শরিফা খাতুন (পদ্মফুল) মার্কায় নিয়ে নির্বাচনে জোরালো প্রতিদন্দিতা চালিয়ে আসছেন। চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে এই মহুর্তে দুই প্রার্থী বিএনপির অধ্যক্ষ মোঃ আব্দুন নূর ও আ’লীগের আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী মূল প্রতিদ্বন্দিতায় রয়েছেন বলে জানান ভোটাররা।




