লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজা’র লড়াই বেশ জমেছে। চাচা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু আওয়ামী লীগের সমর্থন পেয়ে কাপ পিরিচ মার্কা নিয়ে নির্বাচনে নেমেছে। অন্যদিকে জামায়াত’র সমর্থন নিয়ে ভাতিজা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাবিবুর রহমান সাতা ঘোড়া মার্কা নিয়ে নির্বাচনে নেমেছে।

এ উপজেলায় অন্যান্য চেয়ারম্যান প্রার্থী থাকলেও আওয়ামীলীগ প্রার্থী চাচা ও জামায়াত প্রার্থী ভাতিজা’কে নিয়ে আলোচনা ভোটারদের মূখে মূখে।




