ইয়ানুর রহমান, যশোর : বেনাপোলে পৌর মেয়র আশরাফুল আলম লিটনের পৌষ্য বাহিনীর সদস্যদের হামলায় চেয়ারম্যানসহ ৪ আওয়ামীলীগ নেতাকর্মী আহত হয়েছে। আহতরা হল লক্ষনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, যুবলীগ নেতা আশা, আওয়ামীলীগ কর্মী নজরুল ইসলাম ও শাহাদত হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানের বেনাপোলস্থ বাসভবনে নির্বাচনি আলোচনা করছিলেন লক্ষনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, যুবলীগ নেতা আশাসহ কয়েকজন আওয়ামীলীগ নেতা। এ সংবাদ পেয়ে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের পৌষ্য আকুল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কাগজপুকুরের শফিকুলসহ ১০/১২জন সন্ত্রাসী সেখানে হামলা চালায়। এ সময় কয়েকজন নেতাকর্মী পালিয়ে যেতে সক্ষম হলেও চেয়ারম্যান কামাল হোসেন, যুবলীগ নেতা আশা, আওয়ামীলীগ কর্মী নজরুল ইসলাম ও শাহাদত হোসেন পালাতে পারেনি। সন্ত্রাসীরা তাদেরকে গুলি করে ও কুপিয়ে গুরুতর আহত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সন্ত্রাসী শফিকুল চিৎকার করে বলে, যশোরের নেতাদের হুকুম পেয়েছি। লাশ ফেলে হলেও মিন্নুকে পাশ করাব।
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ওসি মোসাররফের কাছে জানতে চাইলে তিনি বলেন সন্ত্রাসীর ঘটনা ঘটেছে এবং চেয়ারম্যান কামালসহ ৪জন আহত হয়েছে। সন্ত্রাসীদের আটকের চেস্টা চলছে।
আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করা হলে চেয়ারম্যান কামাল, আশা ও শাহাদত হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।




