পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে রবিবার মোট ১৮জন পদপ্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন রয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারী গন হলেন আনোয়ারুল ইসলাম, আল মামুন, আব্দুর রাকিব, অধ্যাপক আনছার আলী, একরামুল হক, মখলেসুর রহমান, শাহরিয়ার রহিম, আহ্্সানুল হক মাসুদ, আমিনুল হক সিদ্দিক ও গোলাম ফারুক। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে রয়েছেন, আঃ হান্নান, ওয়াসিম, আক্কাস আলী, আহম্মদ উল্লাহ ও মোস্তাফা কামাল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামসুন্নাহার, মতিয়া হক ও আকলিমা বেগম। উল্লেখ্য ২৩ মার্চ পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হবে। পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসার সাবিনা ইয়াসমিন বিকেল ৫.৩০মিঃ এ তথ্য নিশ্চিত করেছেন।




