ads

মঙ্গলবার , ১৬ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সম্প্রীতির বার্তা ছড়ানো প্রধানমন্ত্রীর ছবিটি এখন ভাইরাল

খবর টি পড়েছেন : ৯৮৩
সম্প্রীতির বার্তা ছড়ানো প্রধানমন্ত্রীর ছবিটি এখন ভাইরাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মহাষষ্ঠী উদযাপনের মাধ্যমে সোমবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ চলছে মহাসপ্তমীর আরাধনা। এর মাঝেই ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ভাইরাল হয়ে পড়েছে ইন্টারনেটে যা এখন সোশ্যাল সাইট ইউজারদের হোমপেইজে ঘুরছে।
অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশের নাগরিকরা ছবিটির উচ্ছসিত প্রশংসা করছেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোমবার ১৫ অক্টোবর জাতীয় মন্দির পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে দূর্গা মন্দিরের সামনে উপবিষ্ট পুরোহিতগণ প্রধানমন্ত্রীকে নমস্কার জানান। জবাবে হাসিমুখে তাদের সঙ্গে সালাম বিনিময় করেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক উস্কানির এই বাজে সময়ে ছবিটি যেন সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই ছবিটিই যেন হিন্দু-মুসলিম সহাবস্থানের হাজার বছরের বাঙালি ঐতিহ্যের বড় উদাহরণ।
সারাদেশে ৩১ হাজার ২৭২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে ৮০০ বছরের পুরনো এ মন্দিরের দেড় বিঘা জমির মালিকানা নিয়ে ৬০ বছর ধরে চলা জটিলতার সমাধান করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক সমাবেশে তিনি বলেছেন, ‘আজ আমরা আনন্দিত, সারা বাংলাদেশেই পূজা হচ্ছে এবং প্রতিবছরই পূজার সংখ্যা বাড়ছে। প্রায় ৩০ হাজারের বেশি মন্ডপে পূজা হচ্ছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা ন্যাপ ও এনডিপির পরবর্তী সংবাদ সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads