ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাজের চাপে অসুস্থ দীপিকা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৩, ২০১৪ ৭:১২ অপরাহ্ণ

Deepikaশ্যামলবাংলা বিনোদন : টানা ৩০ ঘণ্টা বিশ্রামছাড়া কাজ করে এবার অসুস্থ হয়ে পড়েছেন বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। হাতে থাকা বেশ কয়েকটি সিনেমা এবং বিজ্ঞাপনের কারণে দীপিকার ব্যস্ততার পরিমাণ এখন এতটাই বেশি, যে সম্প্রতি লাগাতার ৩০ ঘণ্টা কাজ করতে হয়েছে তাকে। কাজের ফাঁকে একটু বিশ্রামের সুযোগ না থাকায় শেষমেশ প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন দীপিকা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

Shamol Bangla Ads

জানা গেছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটি দীপিকার বেশ ব্যস্ত কেটেছে। দিনরাত ভুলে প্রায় ১৬ ঘণ্টা একটানা শুটিং করেছেন নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর। শুটিং থেকে সোজা পৌঁছেছেন এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, যেখানে তার পারফর্ম করার কথা। নাচ পারফর্ম করার আগে কয়েক ঘণ্টা মহড়াও চালিয়েছেন তিনি। অবশেষে ১৪ ফেব্রুয়ারি ভোররাত পর্যন্ত শুটিং করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দীপিকা। শুটিংয়ের মাঝেই প্রায় অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর দীপিকা প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। শারীরিক দুর্বলতা বোধ করার কারণে আপাতত দীপিকাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কাজপাগল ওই অভিনেত্রী এমনিতে অসুস্থ হলেও নিজের কাজকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তবে এবার তার শারীরিক দুর্বলতার কারণে বিশ্রাম ছাড়া আর কোনো উপায় নেই বলেই নিশ্চিত করেছেন দীপিকার মুখপাত্র।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!