ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভায় নিখিল কুমার : প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা ও আর্থ সামাজিক উন্নয়নে একযোগে কাজ করতে হবে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ৯:৪১ অপরাহ্ণ

Rangamati-RHDC meeting picরাঙামাটি প্রতিনিধি : পার্বত্যাঞ্চলে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা ও আর্থ সামাজিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত ও পরিকল্পনাগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে এ অঞ্চলের বসবাসরত মানুষের নানামুখী উন্নয়ন-অগ্রগতি বাড়াতে হবে। মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এ আহŸান জানান। পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফান শরীফ, সদস্য অংসুই প্রæ চৌধুরী, অভিলাষ তংচঙ্গ্যা, নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবদুল মনসুর চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বিনোদ শেখর চাকমা বলেন, গত ২১ জানুয়ারি হতে ১৩ ফেব্রæয়ারি পর্যন্ত জাতীয় কার্যক্রম হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার ৯৮.০১ ভাগ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন, বর্তমানে বোরো আবাদ চলছে। গত দুই দিনে জেলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত হওয়াতে কৃষকদের উপকার হয়েছে। এর ফলে বোরো আবাদ ৮৭ ভাগ সম্পন্ন হয়েছে। এছাড়াও অন্যান্য প্রদর্শনী কার্যক্রম ভালভাবে চলছে বলে উক্ত কর্মকর্তা সভায় অবহিত করেন। এছাড়া সভায় উপস্থিত জেলা পরিষদের আওতাধীন অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের কার্যক্রম সভায় তুলে ধরেন। সভায় চেয়ারম্যান আরো বলেন, জেলার সাধারণ মানুষের কথা চিন্তা করে জেলা পরিষদে একটি মিনি গ্রন্থাগার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বলেন, হাসপাতালে পরিষ্কার পরিছন্নতার পাশাপাশি স্বাস্থ্যসেবা অক্ষুন্ন রাখতে হবে। তাছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়নে যা যা করা দরকার তা করার জন্য জন্য তিনি স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!