ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে উপজেলা পর্যায়ে অনুর্ধ্ব ১৬ বালক-বালিকাদের এ্যাথলেটিক্স গ্রামীণ খেলা প্রতিযোগিতা-২০১৪’র সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে পোলাডাঙ্গা বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সমাপনী খেলায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলির অংশগ্রহণে অনুষ্ঠানে পোলাডাঙ্গা দীনমোহাম্মাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ইকবাল মনোয়ার খান চান্না, যুগ্ম সম্পাদক আজমল হোসেন, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, নির্বাহী সদস্য ও জেলা ফুটবল কোচ হুমায়ুন কবির লুকু, আহসান হাবিব মিন্টু, জেলা ক্রীড়া সাংবাদিক সহিদুল হক সুয়েল, ভোলাহাট প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ। অন্যান্যের মধ্যে বক্তব্য ও অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন, দীনমোহাম্মাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম সর্দার, শিক্ষক রাকিবুল ইসলাম, আতাউর রহমান, মুশফিকুর রহমান, সেলিমরেজা, হাতেমতাই, মিজানুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সমাপনী খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।




