ভাণ্ডারিয়া( পিরোজপুর) প্রতিনিধি : ভাণ্ডারিয়া উপজেলা সভাকক্ষে মঙ্গলাবার সকালে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক সিদ্দিকী। ভাণ্ডারিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী,ওসি মতিউর রহমান,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদার,ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার,নদমুলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার,ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু,ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,গৌরীপুর ইউপি চেয়ারম্যান
বদিউজ্জামান টিপু,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ
জহিরুল আলম,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন বেপারি ,শিক্ষিকা আফরোজা আক্তার মুক্তা ও সাংবাদিক ছগির হোসন প্রমূখ। সভায় চতুর্থ উপজেলা নির্বাচন চলাকালিন সময়ে নির্বাচনী আচরন বিধি পালন ,বাল্য বিবাহ রোধে ইউনিয়ন পরিষদ থেকে সঠিক সনদপত্র দেয়া,কাজীদের শতর্কতা,ইভটিজিং বন্ধে স্কুল কলেজ চলাকালিন সময়ে ঐসকল এলাকায় প্রশাসনিক নজরদারি বৃদ্ধি,জনস্বার্থে রাস্তা ,সড়ক ও মহাসড়কের পার্শ্বে ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ ,সকল মোটর সাইকেল চালকদের স্ব-স্ব ইউনিয়ন পরিষদ থেকে পরিচয়পত্র,পোষাক সংগ্রহ,কোচিং ও প্রাইভেট বাণিজ্য বন্ধে ব্যবস্থা গ্রহন এবং শিক্ষার্থীদের হাতে মোবাইল না দেয়া সহ সমাজের বিভিন্নস্তরে জনসচেতনতা বৃদ্ধি এ সকল বিষয় স্থান পায়।
এ দিকে দুপুরে উপজেলা সভাকক্ষে ইউপি চেয়ারম্যান,সচিব ও ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ে দক্ষাতা উন্নয়ন ৩দিন ব্যপী প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় অন্যান্য অতিথি ছাড়াও গ্রাম আদালতের উপজেলা ট্রেইনার মোঃ আলিউল হাসনাত, সুপারভাইজার অক্ষয় সরকার উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকেলে উপজেলার নদমুলা ইউনিয়নে ওয়ার্ল্ডভিশন ভাণ্ডারিয়া এডিপি শাখার উদ্যোগে উপজেলার ২হাজার ৯শত ৮৯জন অসচ্ছল দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণের উদ্বোধন করেণ প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক সিদ্দিকী। এসময় ওয়ার্ল্ডভিশন ভাণ্ডারিয়া শাখা ব্যবস্থাপক প্রশান্ত নাফাক,স্বাস্থ্য প্রকল্পের মোঃ নিজাম উদ্দিন ও পলাশ রঞ্জন সরকার সহ বিভিন্ন স্তরের লোক উপস্থিত ছিলেন।




