ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীর জবা টেক্সটাইল মিলে অগ্নিকান্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ১:২৯ অপরাহ্ণ

Picture-01 (17)এম লুৎফর রহমান, নরসিংদী : নরসিংদীর ঐতিহ্যবাহী জবা টেক্সটাইল মিলে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩শ মেট্রিক টন সুতা ও ৬০ মেট্রিক টন তুলা পুড়ে ভষ্মিভূত হয়েছে। রবিবার রাত ৯ টায় ফিনিসিং বিভাগে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে নরসিংদীর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে রাত সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু রাতেই আবার হঠাৎ করে বৃষ্টিপাতের মধ্যে গোডাউনের ভিতরে পূনরায় আগুন জ্বলতে থাকে। এ সময় নরসিংদীর দমকল বাহিনীর সাথে মাধবদী এবং শিবপুর দমকল বাহিনীও যোগদান করে। কিন্তু গতকাল সোমবার বেলা ১২ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি দমকল বাহিনী। দমকল বাহিনী জানায়, জবা টেক্সটাইল মিলের নিকটে কোন জলাশয় বা নদী-নালা না থাকার কারনে পর্যাপ্ত পানি না পাওয়ার কারনে আগুন নিয়ন্ত্রনে আনতে হিমসীম খেতে হচ্ছে। তিনটি ইউনিট আপ্রাণ চেষ্টার পর বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে অগ্নিকান্ডে দুইটি কাটিং মেশিন, ৭টি ওটকোন মেশিন, সুতার গোডাউন, ওয়েট কটন গোডাউন, র-কটন গোডাউনসহ প্রায় ৮ কোটি টাকার সম্পদ পুড়ে ভূষ্মিভূত হয়েছে বলে মিলের ম্যানেজার মাহমুদ হোসেন জানান। তবে মিল কর্তৃপক্ষ অগ্নিকান্ডের সঠিক কোন কারন জানাতে পারেননি। এদিকে অনেকে বলছে অগ্নিকান্ডের পিছনে কোন ষড়যন্ত্রমূলক কর্মকান্ড লোকায়িত রয়েছে।

Need Ads
error: কপি হবে না!