ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেবিদ্বারে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনকে কারন দর্শানোর নোটিশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ২:১৭ অপরাহ্ণ
দেবিদ্বারে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনকে কারন দর্শানোর নোটিশ

মো: আমির হোসেন আমু, দেবিদ্বার (কুমিল্লা) : রবিবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দেবিদ্বার উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুহুল আমিনকে আচরণবিধি লংঘনের অভিযোগে কারন দর্শানোর নোটিশ দিয়েছে সিনিয়র জেলা নির্বাচন অফিসার।

Shamol Bangla Ads

জানা যায়, বিএনপি সমর্থিত দলীয় প্রার্থী মোঃ রুহুল আমিন এর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ দাখিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এএফএম তারেক। তার প্রেক্ষিতে তাকে পত্রপ্রাপ্তির ২৪ঘন্টার মধ্যে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার রাশেদুল ইসলাম।

সূত্র মতে, গত ১৩ ফেব্রুয়ারী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী মোটর সাইকেল, মাইক্রোবাস ও পিক-আপ ভ্যান সহ কয়েক’শ গাড়ী বহর এবং কয়েক হাজার নেতাকর্মীর মাধ্যমে বিশাল শোডাউন নিয়ে নির্বাচনী এলাকা দেবিদ্বারে আসেন। ওই শোডাউনটিকেও নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দেখানো হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুহুল আমিনকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এএফএম তারেকের অভিযোগের প্রেক্ষিতে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার।

Need Ads
error: কপি হবে না!