ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলমাকান্দায় উপজেলা নির্বাচনে জমজমাট প্রচারনা : আ’লীগ-বিএনপির একাধিক প্রার্থী

খবর টি পড়েছেন : ২৫৭
কলমাকান্দায় উপজেলা নির্বাচনে জমজমাট প্রচারনা : আ’লীগ-বিএনপির একাধিক প্রার্থী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

K-500মো. জাফর উল­াহ, কলমাকান্দা (নেত্রকোনা) : আসন্ন ২৭ ফেব্রুয়ারী কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও সমর্থকগোষ্ঠী জমজমাট প্রচারনা চালিয়ে যাচ্ছে। কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে অংশ গ্রহন করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থীত স্বেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ শহর শাখার সভাপতি এস.এম ফখরুল ইসলাম ফিরোজ ও যুবলীগ নেতা বর্তমান কলমাকান্দা সদর ইউপি চেয়ারম্যান দানবীর খ্যাত মোঃ ফজলুল হক, জেলা যুবলীগ নেতা এডভোকেট মহিদুর রহমান লিটন, অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান রংছাতি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান (বাবুল), সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ চৌধুরী মাঠে রয়েছেন।

Shamol Bangla Ads

যুবলীগ নেতা ফজলুল হক বিগত সময়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে কলমাকান্দা ইউপি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। এলাকায় একজন তরুণ সমাজসেবক, গরীব দরদী, শিক্ষানুরাগী ও দানবীর হিসেবে সর্বজন পরিচিত। প্রচারনায় হাজার হাজার কর্মী তাঁকে বিজয়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস.এম ফখরুল ইসলাম ফিরোজ তৃণমূল কর্মীদের ভোটে নির্বাচিত হওয়ায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে শত শত কর্মী সমর্থক নিয়ে তিনি তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন। অপর যুবলীগ নেতা মহিদুর রহমান লিটন তার চাচা নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ.কে.এম সুরুজ উদ্দিন আহম্মদ এর পরিচ্ছন্ন রাজনীতির সু-বাতাসে নির্বাচনী বৈতরনী পারি দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ আনিছুর রহমান পাঠান (বাবুল) বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার কায়সার কামাল সমর্থিত প্রার্থী হিসেবে এবং অপর প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চৌধুরী বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তরুণ যুবলীগ নেতা রিপন চন্দ্র সরকার, বিদ্রোহী প্রার্থী স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুজ্জামান খোকন ও একই দলের বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, কবি ও সমাজসেবক সৈয়দ মাসুদ রানা পাহাড়ী মাঠ চষে বেড়াচ্ছেন। তৃণমূল থেকে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি হতে একক প্রার্থী রয়েছেন হাবিবুর রহমান হাবিব। পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী বৈতরণী পার হবার লক্ষ্যে জোরে শুরে প্রচারণা চালাচ্ছেন বিএনপি সমর্থীত কলি আক্তার, মোছাঃ ফাতেমা ও আওয়ামীলীগ সমর্থীত মিনারা ইসলাম। ভোটারগণ জানান, তারা দেখেশুনে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগৈলঝাড়া উপজেলা নির্বাচন : ভাগ্য নির্ধারণে হিন্দু সুশীল… পরবর্তী সংবাদ উপজেলা নির্বাচনকে ঘিরে বইছে উৎসবের আমেজ : ছাতকে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads