ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদিতমারী উপজেলা নির্বাচনে আ’লীগ বিএনপি’র একাধিক প্রার্থী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ১:৩৪ অপরাহ্ণ
আদিতমারী উপজেলা নির্বাচনে আ’লীগ বিএনপি’র একাধিক প্রার্থী

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি’র একাধিক প্রার্থীর মনোয়ন পত্র দাখিল করেছেন। শনিবার মনোনায়ন পত্র সংগ্রহ ও জমা দানের শেষ সময়ে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১০ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫ জনসহ মোট ২১ জন প্রার্থী মনোনায়ন পত্র জমা দেন।চেয়ারম্যান পদে রয়েছেন, বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক (আওয়ামীলীগ), ছাত্রনেতা ইমরুল কায়েস ফারুক (আওয়ামীলীগ), ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী (বিএনপি), আইয়ুব আলী (বিএনপি), আলাউল ইসলাম ফতেমী পাভেল (জামায়াত) ও মাসুম বিল­্যাহ (ইসলামী শাসনতন্ত্র)।ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে রয়েছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রাব্বী (বিএনপি), হবিবুর রহমান হবি (বিএনপি), হামিদুর রহমান (বিএনপি), ইমদাদুল হক (আওয়ামীলীগ), ডাঃ মোফাজ্জল হোসেন (আওয়ামীলীগ), রত্মেশ্বর বর্ম্মন (আওয়ামীলীগ), সেলিম হায়দার (আওয়ামীলীগ), নীল কমল রায় (আওয়ামীলীগ), এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু (জামায়াত) ও শফিকুল ইসলাম রাজু (স্বতন্ত্র)।ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে রয়েছেন, নারগিস পারভীন (আওয়ামীলীগ), শিউলী আক্তার (বিএনপি), জেসমিন আক্তার (বিএনপি), শামছুন নাহার মিলি (আওয়ামীলীগ) ও রোজিনা বেগম সম্পা (বিএনপি)।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন জানান, তৃতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে এ উপজেলায় মনোনায়ন পত্র সংগ্রহ ও জমাদান শেষ হয় শনিবার। ১৭ ফেব্রুয়ারী যাচাই বাচাই এর শেষ দিন, ২৪ ফেব্রুয়ারী প্রত্যাহারের শেষ সময় ও ২৫ ফেব্রুয়ারী প্রতিক বরাদ্দ দিয়ে আগামী ১৫ মার্চ এ উপজেলার নির্বাচন সম্পন্ন হবে।

Need Ads
error: কপি হবে না!