ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাই উপজেলা পরিষদ নির্বাচন : আ’লীগের এক বিদ্রোহী প্রার্থী বহিস্কার : বিএনপি’র দু’টি গ্রুপের দুই প্রার্থী মাঠে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ৬:৫৬ অপরাহ্ণ

upa-zillaআত্রাই (নওগাঁ) প্রতিনিধি : আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। গত দশম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়াই নির্বাচনে এলাকাবাসী কোন স্বাদ না পেলেও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলার প্রতিটি মানুষের মাঝে নির্বাচনী আমেজে চলছে। এলাকার সবর্ত্রই এখন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম হাওয়া বইছে। উপজেলার প্রত্যন্ত এলাকার গ্রাম-গঞ্জের পথে-প্রান্তরে, মাটে-ঘাঠে, দোকান-বিপনীতে, চা-স্টলসহ সর্বত্রই চলছে নির্বাচনের আলোচনা-সমালোচনা। নিজের জয়কে ছিনিয়ে নেওয়ার জন্যে প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিটি জনপদ ও ভোটারের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন। বিন্দুমাত্র সময় নষ্ট করার ফুরসত নেই প্রার্থী ও কর্মীদের হাতে। নাওয়া-খাওয়া ছেড়ে নিজের পরিবারসহ কর্মীদের নিয়ে ছুটছেন সবাই ভোটারদের দুয়ারে দুয়ারে আর শোনাচ্ছেন হাজারো রকমের প্রতিশ্রুতি। উপজেলা পরিষদ নির্বাচনের বড় আর্কষন প্রধান দুই দলের প্রার্থীদের নিয়ে। এবারে উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ (মোটর সাইকেল), আ’লীগের বিদ্রোহী প্রার্থী শ্রী বিথেন্দ্রনাথ সাহা (ঘোড়া), বিএনপি’র দুটি গ্রুপ সমর্থিত দুইজন প্রার্থী এসএম রেজাইল ইসলাম রেজু (আনারস) ও এ্যাডভোকেট মোল্লা মাহমুদুর রহমান রজার (দোয়াত কলম) প্রতীক নিয়ে লড়ছেন।

Shamol Bangla Ads

এদিকে আ’লীগের বিদ্রোহী প্রার্থী শ্রী বিথেন্দ্রনাথ সাহাকে দলীয় নির্দেশ ও শৃংখলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়েছে। পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত চৌধুরী গোলাম মোস্তফা বাদল (তালা), বিএনপি’র এক গ্রুপের প্রার্থী একরামুল বারী রনজু (টিউবওয়েল) ও আরেক গ্রুপের প্রার্থী এমদাদুল হক টগর (টিয়া পাখি), মন্জুরুল আলম মিলন (চশমা) প্রতীক নিয়ে এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত মোছাঃ মমতাজ বেগম (কলস), বিএনপি’র এক গ্রুপ সমর্থিত আকতার জাহান লাকী (হাঁস) ও বিএনপি’র আরেক গ্রুপের প্রার্থী মোছাঃ শামীম আরা চৌধুরী (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে যে, এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে প্রার্থীদের পোস্টার দিয়ে ভোটের অফিস আর চলছে নানা রকম চা পানের আয়োজন। সকাল ৮টা থেকে ৮রাত পর্যন্ত চলছে মাইক দিয়ে প্রচারণা। এলাকার রাস্তা-ঘাঠ ছেঁয়ে গেছে সাদা-কালো ছবিযুক্ত পোস্টারে। নির্বাচনকে ঘিরে সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের ব্যবসাও জমজমাট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!