ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচন : শ্রীবরদীতে চেয়ারম্যান পদে ২০ ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০১৪ ৭:৩০ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন :  শ্রীবরদীতে চেয়ারম্যান পদে ২০ ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:  শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১৫ ফেব্র“য়ারী শনিবার বিকেল পর্যন্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: হায়দার আলীর কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান জানান, চেয়ারম্যান পদে ২০ এবং মহিলা ও পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়ন দাখিল করেছেন।
এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- আশরাফ হোসেন খোকা, অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, এডিএম শহিদুল ইসলাম, আযহার আলী মাষ্টার, আব্দুল­াহ সালেহ, ও নঈম উদ্দিন আকন্দ। বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, আব্দুর রহিম দুলাল, অ্যাডভোকেট লুৎফর রহমান, জামাল উদ্দিন, জোবায়ের ইবনে সালেহ, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, মোঃ সুরুজ্জামান। জামায়াতের প্রার্থী হয়েছেন নূরুজ্জামান বাদল। জাতীয় পাটি থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা, শফিকুল ইসলাম লিটন এবং স্বতন্ত্র প্রার্থী  একেএম পারভেজ সারোয়ার আলম, খন্দকার ফারুক আহমেদ ও মোঃ আকরামুজ্জামান চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন্।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির লিপি বেগম এবং আওয়ামীলীগের শাহানাতুন আরিফিন ওরফ সুমি এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন  মনোনয়ন প্রত্র দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামীলীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. মুনায়েম, শাহ মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, আব্দুল হামিদ সোহাগ
বিএনপি থেকে আব্দুল্লাহ আল মামুন দুলাল ও এবিএম সাইফুল মালেক,  স্বতন্ত্র  বায়দুর রহমান খায়ের মুন্সী, হুমায়ূন কবীর ও ফরিদ আহাম্মেদ নিলু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উলে­খ্য, ১৫ মার্চ এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Need Ads
error: কপি হবে না!