ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নাই

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০১৪ ৩:৫২ অপরাহ্ণ

thআমতলী  (বরগুনা) প্রতিনিধি :  রাষ্ট্র ভাষা বাংলা প্রতিষ্ঠার ৬২ বছর পরেও আমতলী  উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের স্মরনে শহীদ মিনার নেই। ফলে ভাষা দিবসে কোথাও বাশঁ, কাঠ, কোথাও কলাগাছ ও মাটি দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মান করে সেখানে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এবারেও একইভাবে শহীদ মিনার নির্মান করে সেখানেই পুষ্পমাল্য অর্পন করতে হবে। ‘মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এই বাংলা ভাষার জন্য প্রতি বছর ভাষা দিবস এলেই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও নানা আয়োজনের মাধ্যমে জাতীয়ভাবে শহীদদের স্মরনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হবে।
অথচ এ উপজেলায় ৩০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র কয়েকটিতে শহীদ মিনার রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার গোলাম মস্তফা বলেন  বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান করতে সরকারের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত। শিক্ষক সমিতির সহ সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম বলেন , সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান করা হলে কোমলমতি শিশু ও ছোট ছোট ছেলে- মেয়ে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ব্যাপারে জানতে আরও আগ্রহ প্রকাশ করবে।

Need Ads
error: কপি হবে না!