ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে অসময়ে বৃষ্টিপাত : আলু সহ রবিশষ্যের ব্যাপকক্ষতি

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০১৪ ৪:২২ অপরাহ্ণ

Rainআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ফাল্গুন মাসের প্রথমে অসময় বৃষ্টিপাতের কারনে আলু পিয়াজ রসুন মরিচ সহ রবিশষ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে রবিশষ্য চাষীরা বিপাকে পড়েছে।  শুক্রবার সন্ধ্যা ৭ টা ১২ মিনিটে আদমদীঘি উপজেলায় মৃদু ভু-কম্পন অনুভুত হওয়ার পর রাতে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলেও পরদিন  শনিবার দুপুর থেকে মশুল ধারে বৃষ্টিপাত শুরু হয়। সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ায় জনসাধারনের চলাচল বিশেষ করে উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রচরনা মারাত্বক বিঘ্ন ঘটছে। অসময় বৃষ্টিপাতের কারনে উঠতি আলু, সরিষা, পিয়াজ,  রসুন, আদা, মরিচ, গাজর সহ বিভিন্ন রবিশষ্যের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি রবিশষ্য মৌসুমে উপজেলায় একটি পৌর সভা সহ ৬ টি ইউনিয়নে মোট ৯ হাজার ৭ শত ৩৪ হেক্টর জমিতে রবিশষ্যের আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়। এর মধ্যে ৪ হাজার ১ শত ৬৫ হেক্টর জমিতে আলু, ৩ হাজার ৯ শত ৯৫ হেক্টর জমিতে সরিষা, ২২ হেক্টর জমিতে গম, ৪ শত ৭০ হেক্টর জমিতে সাক-সবজি, ৮৫ হেক্টর জমিতে পিয়াজ, ৩৫ হেক্টর জমিতে রসুন, ৬০ হেক্টর জমিতে মরিচ, ৩০ হেক্টর জমিতে মিষ্টি আলু, ৫ হেক্টর জমিতে মসুর ডাল, ৫ হেক্টর জমিতে ধনিয়া, ২ হেক্টর জমিতে মাচ কালাই, ২ হেক্টর জমিতে তিল ও ৫ হেক্টর জমিতে ভুট্টা সহ ৯ হাজার ৭৩৪ হেক্টর জমিতে রবিশষ্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদুজ্জামান জানান ১৫ জানুয়ারী থেকে আগাম জাতের রবিশষ্য লাগানো শুরু করা হয়েছিল।

Need Ads
error: কপি হবে না!