ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১০, ২০১৪ ৬:৫৫ অপরাহ্ণ

PHOTOভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভোলাহাট আয়োজনে এবং সরকার মনোনিত কনসাল্টিং ফার্ম পরিপ্রেক্ষিতের সহযোগিতায় মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে দেশব্যাপী প্রচারাভিযান উপলক্ষে সোমবার র‌্যালি ও আলোচনা সভা ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী আকবর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে দেশব্যাপি স্বাস্থ্য শিক্ষা প্রচারাভিযান জোরদার এবং দূরীভূত করতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, ভোলাহাট কলেজ অধ্যক্ষ মাসুদ রানা, ভোলাহাটের পরিপ্রেক্ষিতের প্রতিনিধি সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ ও এসআই জামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অভিভাবক মানোয়র হোসেন, ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির, সাংবাদিক আব্দুল হামিদ, বজরাটেক সবজা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফরিদ হোসেন প্রমূখ। এর পূর্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালী বের হয়ে মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

Need Ads
error: কপি হবে না!