ads

শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০১৪ ৩:৩৭ অপরাহ্ণ

Lalmonirhat__District_Map_Bangladesh-91অমৃত রায়, লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয়দের পিটুনিতে নিহত আমিনুল ইসলাম (৩৩)এর লাশ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের কুচলিবাড়ী থানা পুলিশ আমিনুল এর লাশ হস্তান্তর করে পাটগ্রাম থানা পুলিশের কাছে ।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গতকাল বুধবার রাতে বাংলাদেশী আমিনুলকে গরু চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করে সীমান্তবর্তী অঞ্চলের ভারতীয়রা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের হিমকুমারী ক্যাম্পের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে মেখলিগঞ্জ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানী লাশটি ফেরত চেয়ে সদর পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে ভারতীয় বিএসএফ এর নিকট একটি প্রতিবাদপত্র পাঠায়। প্রতিবাদপত্রের প্রেক্ষিতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের কুচলিবাড়ী থানা পুলিশ আমিনুল এর লাশ হস্তান্তর করে পাটগ্রাম থানা পুলিশের কাছে ।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবি ১৫ ব্যাটালিয়ানের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হামিদ, বিএসএফ চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার বীর পাল সিং ও নিহত আমিনুল ইসলামের বাবা আব্দুল লতিফ।

Need Ads
error: কপি হবে না!