ads

রবিবার , ১১ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়া করোনায় আক্রান্ত তবে অবস্থা স্থিতিশীল : সংবাদ সম্মেলনে ফখরুল

খবর টি পড়েছেন : ২৭৪
খালেদা জিয়া করোনায় আক্রান্ত তবে অবস্থা স্থিতিশীল : সংবাদ সম্মেলনে ফখরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অবশেষে বিএনপির পক্ষে থেকে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে। ১১ এপ্রিল রবিবার বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। গতকাল (শনিবার) আইসিডিডিআর,বিতে তার নমুনা পরীক্ষা করা হয়েছে। আমরা আজকে যেটা পেয়েছি সেই টেস্ট রিপোর্টটা পজেটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।’ এসময় খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশাবাসীর দোয়া চান মির্জা ফখরুল।

Shamol Bangla Ads

এর আগে দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান খালেদা জিয়ার করোনায় আাক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়া কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন। তাই শনিবার বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে আইসিডিডিআর,বিতে ওই নমুনা পরীক্ষা হয় এবং ফল পজিটিভ আসে।
উল্লেখ্য, খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে জামিনে রয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারির কারণে পরিবারের আবেদনে তাকে ছয় মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বাড়ানো হয়েছে। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক বাদে অন্য কেউ দেখা করতে পারেন না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু, নতুন… পরবর্তী সংবাদ পহেলা বৈশাখে ‘সীমিত পরিসরে’ হবে মঙ্গল শোভাযাত্রা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads