ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে স্কুলে ঢুকে অধ্যক্ষ ও এক শিক্ষককে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৩, ২০১৪ ৭:১৩ অপরাহ্ণ
গফরগাঁওয়ে স্কুলে ঢুকে অধ্যক্ষ ও এক শিক্ষককে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা

আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামায়াত পরিচালিত আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি একরাম উল­াহ (৩৪) ও আব্দুল আহাদ (২৫) নামের এক শিক্ষককে কুপিয়েছে একদল সন্ত্রাসী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, গফরগাঁও পৌর সভার ইমামবাড়ি এলাকায় জামায়াতে ইসলামী পরিচালিত আইডিয়াল স্কুল এন্ড কলেজে বেলা ১১টার দিকে একদল সন্ত্রাসী প্রতিষ্ঠানের অফিস কক্ষে প্রবেশ করে অধ্যক্ষ একরাম উল­াহ ও শিক্ষক আব্দুল আহাদকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে সন্ত্রাসীরা অধ্যক্ষকে তার কক্ষে তালাবদ্ধ করে রেখে যায়। এ সময় সন্ত্রাসীদের ভয়ে জামায়াত নেতাকে উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। এলাকাবাসী পুলিশকে জানালে ঘটনার প্রায় এক ঘন্টা পর গফরগাঁও থানা পুলিশের একটি দল অধ্যক্ষের কক্ষের তালা ভেঙ্গে আহতকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে অধ্যক্ষ এমরাম উল­াহ ও শিক্ষক আব্দুল আহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল­াহ জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে প্রতিষ্ঠানের অফিস কক্ষে তালাবদ্ধ করে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তালা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Need Ads
error: কপি হবে না!