ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লালমনিরহাটে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

খবর টি পড়েছেন : ২১০
লালমনিরহাটে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোহাম্মদ এরশাদ হোসেন সাজুর বিরুদ্ধে বুড়িমারী স্থলবন্দরে সরকারি রাজস্ব ১ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৭৫২ টাকা ও এনসিসি ব্যাংকের পাটগ্রাম শাখায় ৩ কোটি ৮৯ লাখ টাকা ঋণখেলাপির অভিযোগ রয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে এনসিসি ব্যাংকের পাটগ্রাম শাখায় ৩কোটি ৮৯ লাখ টাকা ঋণখেলাপি হওয়ায় এবং বুড়িমারী স্থলবন্দর কাস্টমস এ ১ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৭৫২ টাকা সরকারি রাজস্ব বকেয়া রাখার কারণে প্রার্থী হতে পারেননি।
এনসিসি ব্যাংকের পাটগ্রাম শাখা ব্যবস্থাপক নুরুল ইসলাম মেসার্স দোয়েল এগ্রো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের পরিচালক আবু হেনা মোহাম্মদ এরশাদ হোসেন সাজুর নামে তিন কোটি ৮৯ লাখ টাকা ঋণখেলাপির অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তিনি ব্যাংকের ঋণ পরিশোধে টালবাহানা করে আসছেন। লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে। কোনো প্রার্থী ঋণখেলাপি ও সরকারি রাজস্ব বকেয়াধারী হলে অবশ্যই নির্বাচনী বিধি অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার (এসি) সোহেল রানা বলেন, সরকারি পাওনা আদায়ে এবং পদক্ষেপ নিতে লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রতিনিধি পাঠানো হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাইকগাছায় খেঁজুর রসের পায়েস উৎসব পরবর্তী সংবাদ আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে একজন নিহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads