চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদহ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে শহীদ মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ৪ ফেব্র“য়ারী মঙ্গলবার রাত ১০টার দিকে সালিশ চলাকালে সংঘর্ষের ঘটনায় তিনি মারা যান। নিহত শহীদ নাগদহের আফতাব মন্ডলের ছেলে। রাত ১টায় আলমডাঙ্গা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, একটি জমি নিয়ে প্রতিবেশী মোজাম্মেল গং-এর সাথে শহীদ মন্ডলদের বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার রাত ৯টার দিকে এ বিষয়ে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালে রাত ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় শহীদ মন্ডল ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২ জন আহত হয়।




