ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার লালমোহন উপজেলা নির্বাচনের প্রতীক পেয়ে ভোটের লাড়াইয়ে মাঠে নেমেছে প্রার্থীরা

খবর টি পড়েছেন : ২১৬
ভোলার লালমোহন উপজেলা নির্বাচনের প্রতীক পেয়ে ভোটের লাড়াইয়ে মাঠে নেমেছে প্রার্থীরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

upa-zillaমশিউর রহমান পিংকু ,ভোলা : ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে । জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বন্টন করা হয় । চেয়ারম্যান পদে ৫ প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পান। উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ (আনারস) বিএনপির প্রার্থী সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত (কাপ পিরিচ) বিএনপির বিদ্রোহী প্রার্থী আকতারুজ্জামান টিটব (দোয়াত কলম) আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আকতার হোসেন (মোটরসাইকেল) ও আনোয়ারুল ইসলাম রিপন(ঘোড়া) প্রতীক বরাদ্দ নিয়েই প্রার্থীরা ভোট যুদ্ধে অংশ নিয়ে মাঠে নেমে পড়েছেন। আর এর মধ্যে দিয়ে এ উপজেলায় প্রার্থী ও ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ পুরোদমে শুরু হয়েছে।

Shamol Bangla Ads

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী লীগ প্রার্থী ফখরুল আলম হাওলাদার (উড়োজাহাজ) বিএনপির প্রার্থী মিজানুর রহমান হাওলাদার (জাহাজ) প্রতীক বরাদ্ধ পেয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী সমর্থিত অন্য প্রার্থী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল হাসান রিমন (বৈদ্যুতিক বাল্ব), যুবলীগ নেতা মোঃ হান্নান মিয়া (চশমা), শাহাবুদ্দিন হাওলাদার (টিয়া পাখি) প্রতীক পেলেও তারা দলীয় প্রার্থীকে সমর্থন দেন। অন্যদিকে একই দলের প্রার্থী পশ্চিম চরউমেদ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক এ কে এম শহিদুল্যাহ সেলিম ( টিউবওয়েল) আ’লীগ নেতা ও ব্যবসায়ী হেলাল উদ্দিন ইমু (তালা) এবং নাগরিক কমিটির প্রার্থী মোঃ শাহাবুদ্দিন রিপন শান (টাইপ রাইটার) প্রতীকবরাদ্ধ পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা মহিলা লেিগর সভাপতি সাবিনা ইয়াসমিন (প্রজাপতি) বিএনপির প্রার্থী পারভীন দুলাল (বৈদ্যুতিক ফ্যান) প্রতীক পেয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফেরদৌস আরা (ফুটবল) প্রতীক পেলেও দলীয় প্রার্থীকে সমর্থন করেছেন। এছাড়া এই দলের আরোপ দুই প্রার্থী মাসুমা বেগম (হাঁস) ও সালমা জাহান বুলু (কলস) প্রতীক পেয়েছেন । তবে তারা এখন পর্যন্ত দলীয় প্রার্থীকে সমর্থন করেননি । প্রতীক বরাদ্ধ নিতে অধিকাংশ প্রার্থীই জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে যাননি। আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যানদের মধ্যে কয়েকজন প্রার্থী দলীয় প্রার্থীদের সমর্থন করেলেও ৩ ফেব্রুয়ারীর মধ্যে প্রার্থীতা প্রত্যাহার না করায় তাদের মাঝে প্রতীক বরাদ্দ হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুষ্টিয়ায় উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন পরবর্তী সংবাদ বালিয়াডাঙ্গীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads