ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দীগ্রামে ছাত্রদল থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর যুবলীগে যোগদান

খবর টি পড়েছেন : ২৩৯
নন্দীগ্রামে ছাত্রদল থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর যুবলীগে যোগদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

d Nandigram bogra 5-01-14নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তপন চন্দ্র মহন্ত দুলালের হাতে ফুল দিয়ে ওমরপুরে ছাত্রদল নেতা জোবায়ের আহমেদ রাজা ও বুলবুল আহমেদের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী যুবলীগে যোগদান করেছে। গত মঙ্গলবার ওমপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান আব্বসীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তপন চন্দ্র মহন্ত দুলাল, আওয়ামী লীগ নেতা জমশেদ আলী, ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক আ.আলিম পলাশ, যুবলীগের সভাপতি আসকান আলী ও সাধারণ সম্পাদক রবিন চন্দ্র মহন্ত প্রমুখ।

Shamol Bangla Ads

নন্দীগ্রাম বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে বিয়াম ল্যাবরেটরী স্কুলের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ঠা ফেব্র“য়ারি জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস উক্ত প্রতিযোগিতা উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার, ডিসি অফিসের সহকারী কমিশনার নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, থানার ওসি শাহজাহান আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসারের পতœী শাশ্বতী রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, রঞ্জন কুমার, ফারহানা খান ও ইউআরসি’র ইন্সট্রাক্টর শ্যাম সুন্দার মিত্র প্রমুখ। উক্ত অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও মিড-ডে-মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজ করা হয়।

Shamol Bangla Ads

নন্দীগ্রাম পৌরসভা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

A Nandigram Bogra 05-02-14মঙ্গলবার নন্দীগ্রাম পৌরসভা পরিদর্শন করেছেন, বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। পৌরসভার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়, মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, ডিসি অফিসের সহকারী কমিশনার নজরুল ইসলাম, থানার ওসি শাহজাহান আলী, কাউন্সিলর আবু সাঈদ মিলন, সাইদুর ইসলাম মিলন, আকরাম হোসেন, আনোয়ার হোসেনসহ কাউন্সিলর বৃন্দরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বালিয়াডাঙ্গীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক পরবর্তী সংবাদ দৌলতখানে নদী ভাঙ্গন পরিদর্শনে নেদারল্যান্ডের প্রতিনিধি দল

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads