দৌলতখান (ভোলা) প্রতিনিধি : ভোলার দৌলতখান বাংলাবাজার সড়কে চালতাতলা বাজার সংলগ্ন একায় মঙ্গলবার সন্ধায় ট্রলির চাপায় সাইফল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এছাড়া বাবুল সিকদার (৫০), বাদশা সিকদার (৪০) নামে ২ জন আহত হয়।

প্রত্যক্ষদশীরা জানায়, সন্ধার দিকে দৌলতখান থেকে বাংলাবাজর মুখী ট্রলিটি বাংলাবাজার থেকে দৌলতখান মুখী একটি অটো রিশকাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রলিটি আটক করতে পারলেও চালক দ্রæত পালিয়ে যায়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




