ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

খবর টি পড়েছেন : ২২৮
কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

upa-zillaএম এম মাসুম রেজা, কালিয়া (নড়াইল) : আসন্ন নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে। নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্ণিং অফিসার আনন্দ কুমার সাহা মঙ্গলবার প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করেন।

Shamol Bangla Ads

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রতীক বরাদ্দের দিনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলগের বর্তমান উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান অছি পেয়েছেন চিংড়ি মাছ, কালিয়া থানা আওয়ামীলীগ সভাপতি মোল্যা ইমদাদুল হক পেয়েছেন আনারস, সাবেক ছাত্রলীগনেতা কলাবাড়িয়া ইউপির বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান কয়েস পেয়েছেন ঘোড়া, কালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ নওয়াব-উল আলম পেয়েছেন মটরসাইকেল ও থানা বিএনপির সদস্য খাশিয়াল ইউপির সাবেক চেয়ারম্যান বিশ্বাস আসজাদুর রহমান মিঠু পেয়েছেন দোয়াত-কলম প্রতীক। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগনেতা শেখ মোফাজ্জেল হোসেন পেয়েছেন চশমা, বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা পেয়েছেন তালা, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সরদার সাজ্জাদুল হক লিকু পেয়েছেন মাইক, আ’লীগনেতা তারা মিয়া সরদার পেয়েছেন টিউবয়েল, শামিমুর রহমান শান্ত পেয়েছেন টিয়াপাখী ও জামায়াতের মোঃ জাকারিয়া পেয়েছেন উড়োজাহাজ প্রতীক। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি বিউটি আক্তার পেয়েছেন হাঁস ও মিসেস জোহরা খানম পেয়েছেন কলস প্রতীক। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। উলে­খ্য, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথমধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লালমনিরহাটে রাস্তা ও মাদ্রাসার ভবন নির্মানের ভিত্তি স্থাপন পরবর্তী সংবাদ দৌলতখানে ট্রলির চাপায় যুবক নিহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads